Isaías 27

BEN2006

1 সেই সময় প্রভু তাঁর শত্রুদের বিরুদ্ধে মামলা রুজু করবেন|

2 সে সময়, একটি মনোরম দ্রাক্ষাক্ষেত থাকবে|

3 “আমি, প্রভু, সেই বাগানে ঠিক সময়ে জল দেব|

4 আমি রুদ্ধ নই,

5 তবে কেউ যদি নিরাপত্তা ও শান্তির জন্য আমার কাছে আসে, তবে তাকে আসতে দাও|

6 লোকরা আমার কাছে আসবে|

7 প্রভু কি ভাবে তার লোকদের শাস্তি দেবেন? অতীতে শত্রুরা লোকদের আঘাত করেছিল| প্রভু কি একই উপায়ে তাদের আঘাত করবেন? অতীতে অনেক লোককে হত্যা করা হয়েছিল| প্রভু কি একই ভাবে অনেক লোককে হত্যা করবেন?

8 ইস্রায়েলকে দূরে সরিয়ে দিয়ে ঈশ্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন| তিনি তাকে তাঁর ঝোড়ো বাতাস দিয়ে সরিয়ে দিয়েছিলেন, ঠিক সেই দিনের মত যখন পূবের বাতাস বয|

9 যাকোবের দোষকে কি ভাবে ক্ষমা করা হবে? তার পাপ দূরীভূত হওয়ার জন্য কি ঘটবে? এইগুলি ঘটবে: বেদীর পাথরগুলি চূর্ণ হয়ে ধূলোয পরিণত হবে| মূর্ত্তিগুলি ও বেদীগুলি ধ্বংস করা হবে|

10 সেই সময় বিশাল শহরটি হবে পরিত্যক্ত| এটার অবস্থা হবে মরুভূমির মতো| সমস্ত মানুষ ছুটে পালাবে| শহরটি হবে চারণভূমির মত মুক্ত| সেখানে গবাদি পশুরা ঘাস খাবে| তারা দ্রাক্ষা গাছ থেকে পাতা ছিঁড়ে খাবে|

11 দ্রাক্ষা ক্ষেত শুষ্ক হয়ে যাবে| তার শাখাগুলি ভেঙে পড়বে| মহিলারা সেগুলিকে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করবে|

12 সেই সময় প্রভু তার লোকদের অন্যদের থেকে আলাদা করতে শুরু করবেন| ফরাৎ নদীর কিনারা থেকে তিনি শুরু করবেন|

13 ইস্রায়েলের লোকরা এক এক করে সংঘবদ্ধ হবে| অশূরের হাতে আমার অনেক লোক হারিয়ে গেছে| আমার কিছু লোক মিশরে পালিয়ে গেছে| কিন্তু সেই সময়ে বেজে উঠবে এক দারুন তূর্য়ধ্বনি| এবং সেই সব লোকরা জেরুশালেমে ফিরে আসবে| তারা সেই পবিত্র পর্বতের ওপর প্রভুর সামনে নতজানু হবে|

Ler em outra tradução

Comparar lado a lado