1 সমুদ্রের তীরবর্তী মরুভূমি সম্পর্কে দুঃখ বার্তা:
2 আমি দেখছি খুব ভয়ঙ্কর কিছু একটা ঘটবে|
3 আমি ঐসব ভয়ঙ্কর জিনিস দেখেছি|
4 আমি উদ্বিগ্ন, আমি ভয়ে কাঁপছি|
5 লোকরা ভাবছে সব কিছুই ভাল|
6 আমার প্রভু আমায় বললেন, “শহরে নজরদারি চালানোর জন্য একজন মানুষ খুঁজে আনো| ঐ লোকটি যা যা দেখেছে তা অবশ্যই আমাকে জানাবে|
7 যদি ঐ রক্ষী অশ্বারোহী সৈন্যদের, গাধা ও উটের সারিকে এগিয়ে আসতে দেখে তাহলে খুব সন্তর্পনে ওদের কথাবার্তা শুনতে চেষ্টা করবে|”
8 তারপর একদিন, সে সতর্ক বাণী দেবে:
9 কিন্তু ওরা আসছে, আমি অশ্বারোহী সৈন্য এবং লোকদের সারি দেখছি|”
10 যিশাইয় বললেন, “হে আমার লোকরা, ইস্রায়েলের ঈশ্বর, প্রভু সর্বশক্তিমানের কাছ থেকে আমি যা যা শুনেছিলাম তা সবই তোমাদের জানিয়েছি| খামারে শস্য মাড়াই করার মতো তোমাদেরও মাড়ানো হবে|”
11 দূমা সম্পর্কে বার্তা:
12 প্রহরী উত্তর দিল,
13 আরব সম্বন্ধে দুঃখের বার্তা:
14 তারা কিছু তৃষ্ণার্ত ভ্রমণকারীদের জল পান করালো|
15 ঐসব লোক তরবারির নাগাল এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছে|
16 সদাপ্রভু আমায় বলেছিলেন যে এই সব ঘটবে| প্রভু বলেছিলেন, “এক বছরের মধ্যেই, যে ভাবে একজন ভাড়াটে সহকারী সময় গোনে, কেদরের সমস্ত গৌরব অদৃশ্য হয়ে যাবে|
17 সে সময় শুধু কয়েকজন তীরন্দাজ, কেদরের মহান সৈন্যরা বেঁচে থাকবে|” কারণ প্রভু, ইস্রায়েলের ঈশ্বর বলেছেন!