1 এই বার্তাটি ভাববাদী হবক্কূককে দেওয়া হয়েছিল|
2 প্রভু, আমি আপনার কাছে চিৎকার করে ক্রন্দন করেই চলেছি| কখন আপনি আমার কথা শুনবেন? আমি অত্যাচারের বিষয় আপনার কাছে কেঁদেছিলাম| কিন্তু আপনি আমাকে সাহায্য করবার জন্য কিছুই করেননি|
3 লোকে জিনিস চুরি করছে এবং অন্যদের আঘাত করছে| জনসাধারণ তর্ক এবং মারামারি করছে| এই সব ভয়ঙ্কর জিনিস কেন আপনি আমাকে দেখাচ্ছেন?
4 বিধি দুর্বল এবং সেটা জনসাধারণের কাছে ন্যায়বিচার আনে না| অসৎ লোকরা ভালো লোকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়| সেজন্য বিধি পক্ষপাতশূন্য নয়| ন্যায়বিচার আর জয়লাভ করছে না|
5 প্রভু উত্তর দিয়েছিলেন, “অন্যান্য জাতিগুলির দিকে তাকিয়ে দেখো| তাদের ভালোভাবে লক্ষ্য কর, তাহলে তুমি আশ্চর্য্য হয়ে যাবে| আমি তোমার জীবনকালে এমন কিছু করব যা তোমাকে বিস্ময়াভিভূত করবে| সেটা বিশ্বাস করবার জন্য তোমাকে তা অবশ্যই দেখতে হবে| তোমাকে সে বিষয়ে কেউ বললে তোমার বিশ্বাস হবে না|
6 আমি বাবিলবাসীদের শক্তিশালী জাতিতে পরিণত করবো| ঐসব মানুষরা খুবই নীচ এবং শক্তিশালী যোদ্ধা| তারা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে দাপিযে ঘুরে বেড়ায়| অপরের ঘরবাড়ি ও শহরগুলি তারা অধিকার করে নেবে|
7 বাবিলে লোকরা অন্যান্য লোকদের ভয় দেখাবে| বাবিলবাসীরা যা চায় তাই করবে এবং যেখানে যেতে চাইবে সেই খানেই যাবে|
8 তাদের ঘোড়াগুলো চিতাবাঘের চেয়ে অনেক দ্রুতগামী হবে; সূর্যাস্তের সময়ের নেকড়ের চেয়েও তারা বেশী নিষ্ঠুর হবে| তাদের ঘোড়সওয়াররা অনেক দূরের দেশ থেকে আসবে| ক্ষুধার্ত ঈগল যেমন আচমকা ছোঁ মেরে আকাশ থেকে নেমে আসে সেই রকম তারা তাদের শত্রুকে দ্রুত আক্রমণ করবে|
9 তারা সবাই একটি জিনিস চায়, সেটা হচ্ছে, হিংসাত্মক কার্যকলাপ| মরুভূমির তীব্র হাওয়ার মতো তাদের সৈন্যরা দ্রুত কুচকাওয়াজ করে যাবে| বাবিলের সৈন্যরা বালু কণার মত অসংখ্য লোককে বন্দী করে নেবে|
10 “বাবিল সৈন্যরা অন্য জাতির রাজাদের দেখে হাসবে| বিদেশী শাসকরা তাদের কাছে ঠাট্টার মতো মনে হবে| বাবিল সৈন্যরা শহরের লম্বা এবং শক্ত দেওয়াল দেখে হাসবে| সৈন্যরা উঁচু দেওয়ালের চূড়ো পর্যন্ত সহজেই মাটির রাস্তা তৈরী করে সহজেই শহরগুলিকে পরাস্ত করবে|
11 তারপর তারা অন্যান্য শহরের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য বাতাসের মত এগিয়ে যাবে| একটি মাত্র বিষয় বা বাবিলীয়রা উপাসনা করবে তা হল তাদের শক্তি|”
12 এর পর হবক্কূক বললেন, “প্রভু, আপনিই হচ্ছেন অনন্তকালীন জীবিত প্রভু|
13 আপনার চোখগুলি খুবই শুদ্ধ!
14 আপনি মানুষকে যেন সমুদ্রের মধ্যে মাছের মত তৈরী করেছেন|
15 শত্রু বঁড়শি এবং জাল দিয়ে তাদের সবাইকে ধরছে|
16 তার জাল তাকে ধনী লোকের মতো জীবনধারন করতে
17 সে কি জাল দিয়ে সম্পদ সংগ্রহ করার অভিযান চালিয়ে যাবে?