Gênesis 5

BEN2006

1 এই বই হল আদম পরিবারের বিষয় নিয়ে| ঈশ্বর নিজের ছাঁচে মানুষকে সৃষ্টি করেছিলেন|

2 ঈশ্বর মানুষকে পুরুষ ও স্ত্রীরূপে সৃষ্টি করেছিলেন| এবং সেই সৃষ্টির দিনে ঈশ্বর আশীর্বাদ করে তাদের নাম দিলেন “আদম|”

3 আদমের যখন 130 বছর বয়স তখন তার আর একটি পুত্র হল| পুত্রটিকে দেখতে হুবহু আদমের মতো| আদম তার নাম রাখলেন শেথ|

4 শেথের জন্মের পর 800 বছর আদম বেঁচেছিলেন| এই সময়ের মধ্যে আদমের আরও পুত্রকন্যা হল|

5 সুতরাং আদম মোট 930 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হল|

6 শেথের যখন 105 বছর বয়স তখন তাঁর একটি পুত্র হয়| তার নাম রাখা হয় ইনোশ|

7 ইনোশের জন্মের পরে শেথ 807 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে শেথের আরও পুত্রকন্যা হয়|

8 সুতরাং শেথ বেঁচেছিলেন মোট 912 বছর| তারপর তাঁর মৃত্যু হয়|

9 ইনোশের যখন 90 বছর বয়স তখন তাঁর কৈনন নামে একটি পুত্র হয়|

10 কৈননের জন্মের পর ইনোশ 815 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়|

11 সুতরাং ইনোশ মোট 905 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়|

12 কৈননের 70 বছর বয়সে তাঁর মহললেল নামে একটি পুত্র হয়|

13 মহললেলের জন্মের পর কৈনন 840 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে কৈননের আরও পুত্রকন্যা হয়|

14 সুতরাং কৈনন মোট 910 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়|

15 মহললেলের যখন 65 বছর তখন তাঁর যেরদ নামে একটি পুত্র হয়|

16 যেরদের জন্মের পর মহললেল 830 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়|

17 সুতরাং মহললেল মোট 895 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়|

18 যেরদের যখন 162 বছর বয়স তখন তাঁর হনোক নামে একটি পুত্র হয়|

19 হনোকের জন্মের পর যেরদ 800 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়.

20 সুতরাং যেরদ মোট 962 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়|

21 হনোকের যখন 65 বছর বয়স তখন মথূশেলহ নামে তাঁর একটি পুত্র হয়|

22 মথূশেলহর জন্মের পর হনোক আরও 300 বছর ঈশ্বরের সঙ্গে পদচারণা করেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়|

23 সুতরাং হনোক মোট 365 বছর বেঁচেছিলেন|

24 একদিন হনোক ঈশ্বরের সঙ্গে পদচারণা করতে করতে অদৃশ্য হয়ে গেলেন| ঈশ্বর তাঁকে নিয়ে নিলেন|

25 মথূশেলহর যখন 187 বছর বয়স তখন তাঁর লেমক নামে একটি পুত্র হয়|

26 লেমকের জন্মের পর মথূশেলহ 782 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়|

27 সুতরাং মথূশেলহ মোট 969 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়|

28 লেমকের যখন 182 বছর বয়স তখন তাঁর একটি পুত্র হল|

29 লেমক পুত্রের নাম রাখলেন নোহ| তিনি বললেন, “ঈশ্বর ভূমিকে অভিশাপ দিয়েছেন বলে কৃষকরূপে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়| কিন্তু নোহ আমাদের বিশ্রাম দেবে|”

30 নোহের জন্মের পর লেমক 595 বছর বেঁচেছিলেন| ইতিমধ্যে তাঁর আরও পুত্রকন্যা হয়|

31 সুতরাং লেমক মোট 777 বছর বেঁচেছিলেন| তারপর তাঁর মৃত্যু হয়|

32 নোহর 500 বছর বয়সে শেম, হাম এবং যেফৎ নামে তিনটি পুত্র হয়|

Ler em outra tradução

Comparar lado a lado