Gênesis 36

BEN2006

1 এষৌর (ইদোম) বংশ বৃত্তান্ত এই|

2 এষৌ কনান দেশের এক স্ত্রীলোককে বিয়ে করেন| এষৌর স্ত্রীরা ছিলেন: হিত্তীয়, এলোনের কন্যা আদা, অনার কন্যা অহলীবামা, অনা ছিলেন হিব্বীয় সিবিয়়োনের পৌত্রী|

3 এবং ইশ্মায়েলের কন্যা বাসমৎ‌, বাসমতের বোনের নাম নবায়োত|

4 এষৌ এবং আদার পুত্রের নাম ইলীফস| বাসমতের পুত্রের নাম ছিল রূয়েল|

5 অহলীবামার তিনটি পুত্রের নাম যিয়ূশ, যালম ও কোরহ| এষৌর এই পুত্ররা কনান দেশে জন্মেছিলেন|

9 এষৌ হলেন ইদোমীয়দের পূর্বপুরুষ| পার্বত্য সেয়ীর (ইদোম) প্রদেশে বসবাসকারী এষৌর পরিবারগোষ্ঠীর নামগুলি:

10 এষৌ এবং আদার পুত্র ইলীফস| এষৌ এবং বাসমতের পুত্র রূয়েল|

11 ইলীফসের পাঁচটি পুত্র ছিল: তৈমন, ওমার, সফো, গযিতম ও কনস|

12 তিম্না নামে এষৌর একজন দাসীও ছিল| তিম্না ও ইলীফসের পুত্রের নাম অমালেক|

13 রূয়েলের চার পুত্রের নাম নহৎ, সেরহ, শল্ম ও মিসা|

14 এষৌর তৃতীয় স্ত্রীর নাম ছিল অহলীবামা, ইনি ছিলেন অনার কন্যা| (অনা ছিলেন সিবিয়়োনের পুত্র|) এষৌ এবং অহলীবামার সন্তানরা হল: যিয়ূশ, বালম ও কোরহ|

15 এষৌ হতে উৎপন্ন পরিবারগোষ্ঠীগুলি হল নিম্নরূপ:

16 কোরহ, গয়িতম ও অমালেক|

17 এষৌর পুত্র রূয়েল ছিলেন নহৎ, সেরহ শল্ম ও মিসার পিতা|

18 এষৌর স্ত্রী অহলীবামা, অনার কন্যা, যিয়ূশ, যলম ও কোরহের জন্ম দিলেন| ঐ তিনজন ছিলেন তাদের পরিবারের পিতা|

19 এষৌ হতে উৎপন্ন ঐ পুরুষরা প্রত্যেকে ছিলেন তাঁদের নিজ পরিবারগোষ্ঠীর নেতা|

20 হোরীয়় সেয়ীরের এই পুত্ররা সেই দেশে বাস করত|

21 দিশোন, এৎ‌সর, ও দীশন| এই পুত্ররা ছিল ইদোম দেশে সেয়ীর হতে আসা হোরীয়় পরিবারের গোষ্ঠীর নেতাসকল|

22 লোটন ছিলেন হোরি এবং হেমনের পিতা| (তিম্না ছিলেন লোটনের বোন|)

23 শোবল ছিলেন অল্বন, মানহৎ, এবল, শফো ও ওনমের পিতা|

24 সিবিয়়োনের দুই পুত্র ছিল অয়া ও অনা| (অনাই সেই জন যিনি তাঁর পিতার গাধাদের চরাবার সময় মরুভূমিতে উষ্ণ প্রস্রবণ খুঁজে পেয়েছিলেন|)

25 অনা ছিলেন দিশোন ও অহলীবামার পিতা|

26 দিশোনের চার পুত্র ছিল| তাদের নাম: হিম্দন, ইশ্বন, যিত্রণ ও করাণ|

27 এৎসরের তিন পুত্র ছিল| তাদের নাম বিল্হন, সাবন ও আকন|

28 দীশনের দুই পুত্র ছিল| তাদের নাম উষ ও অরাণ|

29 হোরীয় পরিবারগুলির দলপতিদের নামগুলি এইরকম: লোটন, শোবল, সিবিয়োন,

30 অনা, দিশোন, এৎসর ও দীশোন| সেয়ীর দেশে যে পরিবারগুলি বাস করত, এই লোকরা ছিল তাদের দলপতিগণ|

31 সেই সময় ইদোমে রাজারা রাজত্ব করতেন| ইস্রায়েলে রাজ শাসন চালু হবার বহু পূর্বেই ইদোমে রাজারা রাজত্ব করতেন|

32 যিয়োরের পুত্র বেলা ইদোম দেশে রাজত্ব করেন, তার রাজধানীর নাম দিন্হাবা|

33 বেলার মৃত্যুর পর যোবব রাজা হলেন| যোবব ছিলেন বস্রা নিবাসী সেরহের পুত্র|

34 যোববের মৃত্যুর পর হূশম রাজত্ব করলেন| হূশম ছিলেন তৈমন দেশীয়|

35 হূশমের মৃত্যুর পর বেদদের পুত্র হদদ সেই নগর শাসন করলেন| (হদদই মোয়াব দেশে মিদিয়নদের পরাজিত করেছিলেন|) হদদ এসেছিলেন অবীত্‌ শহর থেকে|

36 হদদের মৃত্যুর পর সম্ল সেই দেশ শাসন করতে থাকেন| সম্ল এসেছিলেন মস্রেকা থেকে|

37 সম্লের মৃত্যুর পর শৌল সেই দেশ শাসন করতে থাকেন| শৌল এসেছিলেন ফরাৎ নদীর ধারে স্থির রহোবোত্‌ থেকে|

38 শৌলের মৃত্যুর পর বাল্হানন সেই দেশে রাজত্ব করেন| বাল্হানন ছিলেন অক্বোরের পুত্র|

39 বাল্হাননের মৃত্যুর পর হদর সেই দেশে রাজত্ব করেন| হদর ছিলেন পায়ু শহরের লোক| হদরের স্ত্রীর নাম মহেটবেল; ইনি ছিলেন মট্টেদের কন্যা| (মট্টেদের পিতার নাম মেষাহবের|)

Ler em outra tradução

Comparar lado a lado