1 ভাল সুগন্ধের চেয়ে সুনাম শ্রেয়|
2 উৎসবের গৃহে যাওয়ার চেয়ে শোকের গৃহে যাওয়া ভাল| কেন?
3 আনন্দের চেয়ে দুঃখ শ্রেয়|
4 যে জ্ঞানী সে মৃত্যুর কথাও ভাবে
5 একজন মূর্খের দ্বারা প্রশংসিত হওয়ার চেয়ে
6 মূর্খের অট্টহাসি হল পাত্রের নীচে জ্বলন্ত কাঁটার মতো
7 একজন জ্ঞানী যদি কারো কাছ থেকে যথেষ্ট অর্থ পায়
8 কোন কিছু নতুন করে আরম্ভ করবার চেয়ে
9 হঠাৎ রেগে ওঠা উচিৎ নয়|
10 একথা বলা উচিৎ নয়, “এখনকার থেকে আগের সময় কেন বেশী ভাল ছিল|”
11 সম্পত্তি থাকার চেয়ে জ্ঞান থাকা ভাল| যথেষ্ট সম্পদ ছাড়াও জ্ঞানী ব্যক্তিরা প্রকৃতপক্ষে বেশী লাভবান হন|
12 প্রজ্ঞা ও সম্পদ উভয়েই তোমাকে রক্ষা করতে পারে| কিন্তু যে জ্ঞান প্রজ্ঞার মাধ্যমে লাভ করা যায় তা তোমার জীবনকে দীর্ঘ করতে পারে!
13 ঈশ্বর যা করেছেন সে দিকে তাকিয়ে দেখ| যদি কোন কিছু তোমার ভুলও মনে হয় তবুও তুমি তা পালটাতে পারবে না!
14 জীবন সুন্দর, তাকে উপভোগ কর| কিন্তু জীবন যখন কষ্টকর হবে তখন মনে রেখো ঈশ্বর আমাদের সুসময় ও দুঃসময় দুইই দেন এবং কেউই জানে না ভবিষ্যতে কি হতে পারে|
15 আমার এই অযোগ্য জীবনে আমি অনেক কিছু দেখেছি এবং আমি আরো দেখেছি কি ভাবে দুষ্ট লোক দীর্ঘদিন বেঁচে থাকে| অথচ ধার্মিক লোক অল্প বয়সে মারা যায়|
18 তুমি এদিক ওদিক দুদিকে থাকার চেষ্টা কর| এমনকি ঈশ্বরের অনুসরণকারীরাও কিছু ভাল ও কিছু মন্দ কাজ করে থাকে|
19 প্রজ্ঞা মানুষকে শক্তি জোগায়়| একজন জ্ঞানী ব্যক্তি শহরের দশ জন শাসকের চেয়ে বেশী শক্তিশালী|
20 নিশ্চিত ভাবে, এই ভূমণ্ডলে এমন একজনও ধার্মিক ব্যক্তি নেই যে কোন অন্যায় করে নি|
21 মানুষের সব কথায় কান দিও না| তুমি হয়তো শুনবে তোমার ভৃত্য তোমার নিন্দা করছে|
22 এবং তুমি জান যে তুমি নিজেও অনেক সময় অন্যদের বদনাম করেছ|
23 আমি আমার জ্ঞান দিয়ে এই সমস্ত কিছু ভেবে দেখেছি| আমি সত্যিকারের জ্ঞানলাভ করতে চেয়েছি| কিন্তু তা অসম্ভব|
24 আমি সমস্ত জিনিসের অস্তিত্বের ধরণ বুঝতে পারি না| এটা কারো পক্ষে বুঝে ওঠা খুবই কঠিন|
25 আমি অধ্যয়ন করেছি ও অনেক চেষ্টা করেছি সত্যিকারের জ্ঞান খুঁজে পেতে| আমি সব কিছুর ভেতরকার ব্যাখ্যা খুঁজে পেতে চেয়েছি| আমি কি শিখলাম?
26 আমি আরো দেখেছিলাম যে কিছু নারী হল ভয়ঙ্কর এক ফাঁদের মতো, তাদের হৃদয় জালের মতো ও বাহু শিকলের মতো| এই রকম নারীর ফাঁদে পড়ার চেয়ে মৃত্যুও শ্রেয়| যে ঈশ্বরকে অনুসরণ করে সে এদের থেকে দূরে থাকবে| কিন্তু একজন পাপী এদের হাতে ধরা পড়বে|
29 “আমি আরো একটা জিনিস শিখেছিলাম: ঈশ্বরই সব ভালো মানুষ তৈরী করেন| কিন্তু মানুষ খারাপ পথে চালিত হয়|”