1 ইস্রায়েলবাসীরা, এই বার্তাটি শোন! ইস্রায়েল, তোমাদের জন্যই প্রভু এই কথাগুলো বলেছিলেন| এই বার্তাটি তোমাদের সব পরিবারের (ইস্রায়েল) জন্যেই যাদের আমি মিশর দেশ থেকে নিয়ে এসেছিলাম|
2 “পৃথিবীতে অনেক পরিবার আছে| কিন্তু বিশেষভাবে জানবার জন্য একমাত্র তোমার পরিবারকেই আমি বেছে নিয়েছিলাম| এবং তোমরা আমার বিরুদ্ধে গিয়েছিলে| সে জন্য আমি তোমাদের সব পাপ কাজের জন্য শাস্তি দেব|”
3 একমত না হলে দুজন লোক
4 একটি পশুকে ধরার পরেই
5 মাঠের মধ্যে বিছানো জালে
6 যদি শিঙায় সতর্ক বাঁশী বেজে ওঠে
7 আমার প্রভু, আমার সদাপ্রভু কিছু করার জন্য মনস্থির করেছেন| কিন্তু কিছু কাজ করার আগে, তিনি তাঁর সেবক ভাববাদীদের তাঁর পরিকল্পনাগুলি না বলে থাকবেন না|
8 যদি কোন সিংহ গর্জন করে, তবে লোকে ভয় পাবে| যদি প্রভু কথা বলেন তবেই ভাববাদীরা ভাববাণী করবে|
11 সেই জন্য প্রভু বলেছেন, “এক শত্রু সেই দেশে আসবে| সেই শত্রু এসে তোমাদের শক্তি হরণ করবে| তোমাদের উঁচু মিনারে তোমরা যেসব জিনিস লুকিয়ে রেখেছো তা সে নিয়ে যাবে|”
12 সে জন্য প্রভু বলেছেন,
13 আমার সদাপ্রভু, প্রভু সর্বশক্তিমান ঈশ্বর এই কথাগুলো বলেছেন: “এই বিষয়গুলি সম্বন্ধে যাকোবের পরিবারকে (ইস্রায়েল) সতর্ক করে দাও|
14 ইস্রায়েল পাপ কাজ করছে এবং আমি তাদের পাপ কাজের জন্য শাস্তি দেব| যখন আমি তা করব তখন বৈথেলের বেদীগুলিও ধ্বংস করব| বেদীর শৃঙ্গগুলি কেটে দেওয়া হবে এবং সেগুলো মাটিতে পড়ে যাবে|
15 আমি শীতকালের বাড়ীর সঙ্গে সঙ্গে গরমকালের বাড়ীও ধ্বংস করব| হাতির দাঁতের বাড়ীগুলিও ধ্বংস হবে| বহু বাড়ী ধ্বংস হবে|” প্রভু ওই কথাগুলি বলেছিলেন|