1 রাজা দায়ুদ নতুন প্রাসাদে স্থানান্তরিত হবার পর, প্রভু তাঁকে তাঁর সব শত্রুর থেকে মুক্তি দিলেন|
2 রাজা দায়ুদ ভাববাদী নাথনকে বললেন, “দেখুন, আমি কাঠের একটা সুদৃশ্য ঘরে বাস করি, আর ঈশ্বরের পবিত্র সিন্দুক একটা তাঁবুর মধ্যে পড়ে রয়েছে| আমরা পবিত্র সিন্দুকটির জন্য একটা সুন্দর মন্দির নির্মাণ করব|”
3 নাথন রাজা দায়ুদকে বললেন, “আপনার যেমন মনে হয় তেমন করুন| প্রভু সর্বদা আপনার সঙ্গে থাকবেন|”
4 কিন্তু সেই রাতে, নাথন প্রভুর কাছ থেকে বার্তা পেলেন|
5 প্রভু বললেন, “যাও| আমার দাস দায়ুদকে বল, ‘প্রভু বলেছেন; তুমি আমার থাকার জন্য মন্দির তৈরী করবার লোক নও|
6 ইস্রায়েলীয়দের মিশর থেকে আনার সময় আমি মন্দিরে ছিলাম না| না, আমি তাঁবুতে ঘুরেছি| তাঁবুকেই আমি গৃহ হিসাবে ব্যবহার করেছি|
7 আমি আমার থাকার জন্য, ইস্রায়েলের কোন পরিবারগোষ্ঠীকেই এরস কাঠের সুদৃশ্য ঘর তৈরী করতে বলি নি|’
8 “তুমি অবশ্যই আমার দাস দায়ুদকে বলবে: ‘সর্বশক্তিমান প্রভু বলেন: যখন তুমি চারণভূমিতে মেষদের দেখাশুনা করছিলে তখন আমি তোমায় মনোনীত করেছি| সেখান থেকে তুলে এনে, আমি তোমাকে আমার সন্তান ইস্রায়েলীয়দের রাজা করেছি|
9 যেখানে যেখানে তুমি গিয়েছিলে, আমি সবসময় তোমার সঙ্গে ছিলাম| তোমার জন্য আমি তোমার শত্রুদের পরাজিত করেছি| আমি তোমাকে পৃথিবীর বিখ্যাত লোকদের একজন তৈরী করব|
12 “‘তোমার আয়ু শেষ হলে যখন তুমি মারা যাবে, তখন তোমরা পূর্বপুরুষদের মধ্যে তোমাকে কবর দেওয়া হবে| তোমার একটি পুত্রকে আমি রাজারূপে নিযুক্ত করব এবং তার রাজ্য প্রতিষ্ঠিত করে দেব|
13 সে আমার নামে একটা মন্দির তৈরী করবে এবং আমি তার রাজ্যকে চিরদিনের জন্য শক্তিশালী করব|
14 সে আমার পুত্র এবং আমি তার পিতা হব| যখন সে পাপ করবে আমি অন্য লোকর মাধ্যমে তাকে শাস্তি দেব| তারা আমার চাবুক হবে|
15 কিন্তু সে আমার ভালবাসা থেকে বঞ্চিত হবে না| আমি তার প্রতি সর্বদা দয়াময় থাকব| শৌলের থেকে আমি আমার প্রেম ও দয়া তুলে নিয়েছি| যখন আমি তোমার দিকে ফিরলাম, তখন আমি শৌলকে দূরে সরিয়ে দিয়েছি| তোমার পরিবারের প্রতি আমি তা করবো না|
16 তোমার রাজপরিবার চিরকাল থাকবে| তোমার জন্য তোমার রাজত্ব চিরস্থায়ী হবে| তোমার সিংহাসন চিরদিন অটুট থাকবে|’”
17 নাথন দায়ুদকে এই দর্শনের কথা বললেন| ঈশ্বর যা যা বলেছেন দায়ুদকে তিনি সবই বললেন|
18 তখন দায়ুদ প্রভুর সামনে গিয়ে বসলেন এবং বললেন,
19 আমি আপনার দাস ছাড়া কিছুই নই| আপনি আমার প্রতি সদয় ছিলেন| কিন্তু আমার ভবিষ্যৎ পরিবারের সম্পর্কেও আপনি এই দয়ার কথাগুলি বলেছেন| প্রভু আমার প্রভু, এটাতো মানুষের বিধি নয়, তাই নয় কি?
20 আমি কিভাবে আপনার সঙ্গে কথাবার্তা চালিয়ে যাব? প্রভু আমার প্রভু আপনি জানেন আমি একজন দাস|
21 এই সব বিস্ময়কর জিনিস আপনি করবেন কারণ আপনি বলেছেন আপনি তা করবেন, কারণ আপনি তা করতে চান| এবং আপনি স্থির করেছেন এই সব বিষয় আপনি আমাকে জানাবেন|
22 প্রভু, আমার প্রভু এইসব কারণে আপনি এত মহান! আপনার মত আর কেউ নেই| আপনি ছাড়া আর কোন ঈশ্বর নেই| আমরা তা জানি কারণ যে সব কাজ আপনি করেছেন, তা আমরা নিজেরাই শুনেছি|
23 “পৃথিবীতে আপনার লোক, ইস্রায়েলীয়দের মত অন্য কোন জাতি নেই| তারা বিশেষ লোক| তারা ক্রীতদাস ছিল| আপনি তাদের মিশর থেকে নিয়ে এসে মুক্ত করেছেন| আপনি তাদের আপনার সন্তান করে নিয়েছেন| আপনি ইস্রায়েলীয়দের জন্য অনেক বিস্ময়কর এবং মহৎ কাজ করেছেন| আপনার ভূখণ্ডের জন্য আপনি অনেক বিস্ময়কর কাজ করেছেন|
24 ইস্রায়েলের লোকদের আপনি চিরদিনের জন্য আপনার খুব কাছের সন্তান করে নিয়েছেন| হে প্রভু আপনি তাদের ঈশ্বর হয়েছেন|
25 “প্রভু ঈশ্বর, এখন আপনি আপনার দাস, আমার জন্য এবং আমার পরিবারের জন্য কিছু করার প্রতিজ্ঞা করেছেন| আপনি যা প্রতিজ্ঞা করেছেন এখন তা পালন করুন| আমার পরিবারকে চিরদিনের জন্য রাজপরিবার বানিয়ে দিন|
26 তারপর আপনার নাম চিরদিনের জন্য সম্মানিত হবে| লোকরা বলবে, ‘সর্বশক্তিমান প্রভু ঈশ্বর ইস্রায়েল শাসন করেছেন| আপনার দাস দায়ুদের পরিবার আপনার সেবায় অব্যাহতভাবে শক্তিশালী থাকুক|’
27 “হে সর্বশক্তিমান প্রভু, ইস্রায়েলের ঈশ্বর, আপনি আমার কাছে অনেক কিছু প্রকাশ করেছেন| আপনি বলেছেন, ‘আমি তোমার পরিবারকে মহান করব|’ সেইজন্য আমি, আপনার দাস, আপনার কাছে এই প্রার্থনা জানাতে মনস্থির করেছি|
28 প্রভু, আমার সদাপ্রভু, আপনিই ঈশ্বর| আপনি যা বলেন তা আমি বিশ্বাস করি| আপনি এও বলেছেন যে এইসব ভালো জিনিসগুলি আপনার এই দাসের ক্ষেত্রে ফলপ্রসূ হবে|
29 এখন আমার পরিবারকে আশীর্বাদ করুন, তাদের আপনার সামনে এসে দাঁড়াতে দিন এবং চিরদিন আপনার সেবা করার সুযোগ করে দিন| প্রভু আমার, আপনি নিজের মুখেই এসব কথা বলেছেন| আপনি আমার পরিবারকে অনন্তকালীন শুভেচ্ছা দিয়ে আশীর্বাদ করেছেন|”