1 প্রভু যখন দায়ুদকে শৌল এবং অন্যান্য শত্রুদের হাত থেকে রক্ষা করলেন তখন দায়ুদ এই গীত গাইলেন:
2 প্রভু আমার শিলা, আমার দুর্গ, আমার নিরাপদ আশ্রয়|
3 আমার ঈশ্বর হচ্ছেন আমার শিলা যার কাছে আমি নিরাপত্তার জন্য ছুটে যাই|
4 প্রভু প্রশংসার যোগ্য|
5 আমার শত্রুরা আমায় হত্যা করতে চাইছিল|
6 আমার সামনে মৃত্যুর ফাঁদ,
7 বদ্ধ আমি, আমার প্রভুর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করলাম,
8 তখন মাটি কেঁপে উঠল|
9 ঈশ্বরের নাক থেকে ধোঁয়া বেরিয়ে এল|
10 প্রভু গগনমণ্ডল বিদীর্ণ করে নীচে নেমে এলেন|
11 তিনি করূব দূতগণের পিঠে চড়ে
12 তাঁর চারপাশে, একটা তাঁবুর মত গাঢ় কাল মেঘ দিয়ে প্রভু নিজেকে ঘিরে রেখেছিলেন|
13 তাঁর চারপাশ থেকে জ্বলন্ত কয়লার মত
14 প্রভু আকাশ থেকে বজ্রপাত করলেন|
15 প্রভু শত্রুদের ছিন্ন ভিন্ন করবার জন্য তাঁর শর নিক্ষেপ করলেন|
16 হে প্রভু, আপনি দৃঢ়কণ্ঠে কথা বলেছিলেন|
17 সেইভাবে প্রভু আমাকেও সাহায্য করেছিলেন| প্রভু ওপর থেকে আমার কাছে নেমে এসেছিলেন|
18 আমার শত্রুরা আমার চেয়ে শক্তিশালী ছিল| সেই লোকরা আমায় ঘৃণা করত|
19 যখন আমি সমস্যায় জর্জরিত তখন শত্রুরা আমায় আক্রমণ করে|
20 প্রভু আমায় ভালোবাসেন, তিনি আমায় উদ্ধার করেছেন|
21 প্রভু আমাকে আমার পুরস্কার দেবেন| কারণ যা সত্য আমি তাই করেছি|
22 কেন? কারণ আমি প্রভুকে মান্য করে চলেছি|
23 আমি সর্বদাই প্রভুর সিদ্ধান্তসকল স্মরণে রাখি
24 তাঁর সামনে আমি নিজেকে সর্বদাই
25 এই জন্য প্রভু আমাকে আমার পুরস্কার দেবেন| কেন? কারণ যা সত্য আমি তাই করেছি|
26 যদি কোন ব্যক্তি আপনাকে প্রকৃতই ভালবাসে, তাহলে তার প্রতি আপনি প্রকৃত ভালোবাসা দেখাবেন|
27 হে প্রভু, যারা শুচি এবং ভাল আপনিও তাদের প্রতি শুচি ও ভাল|
28 হে প্রভু, সরল সৎ লোকদের আপনি সাহায্য করেন|
29 হে প্রভু, আপনি আমার জ্বলন্ত দ্বীপ,
30 হে প্রভু, আপনার সহায়তায় আমি সৈন্যদের সঙ্গে দৌড়তে পারি|
31 ঈশ্বরের পথই পরিপূর্ণ|
32 প্রভু ছাড়া দ্বিতীয় কোন ঈশ্বর নেই|
33 ঈশ্বরই আমার দূর্গ|
34 প্রভু আমাকে হরিণের মত দ্রুত দৌড়াতে সাহায্য করেন|
35 প্রভু আমাকে যুদ্ধ বিদ্যা শিখিয়েছিলেন|
36 হে প্রভু! আপনি আমায় রক্ষা করেছেন| আপনি আমাকে জয়ী হতে সাহায্য করেছেন|
37 আমার হাঁটু এবং পা দুটিকে সবল করে দিন
38 আমার শত্রুদের নিধন না করা পর্যন্ত আমি তাদের তাড়া করতে চাই|
39 আমি আমার শত্রুদের ধ্বংস করেছি
40 হে ঈশ্বর, আপনিই আমায় যুদ্ধে শক্তিশালী করেছেন,
41 আমার শত্রুর গলা কেটে তাদের লুটিয়ে ফেলার সুযোগ
42 আমার শত্রুরা সাহায্য চেয়েছিল কিন্তু তাদের সাহায্য করার কেউ ছিল না|
43 আমি শত্রুদের ছিন্ন ভিন্ন করে
44 আমার বিরুদ্ধে আমার নিজের লোক যারা লড়াই করেছে, হে প্রভু, আপনি তাদের হাত থেকে আমায় রক্ষা করেছেন|
45 অন্য দেশের লোকরাও আমায় মান্য করেছে| যখন তারা আমার নির্দেশ শুনেছে, তৎক্ষনাৎ তারা তা পালন করেছে|
46 সেই সব বিদেশীরা ভয়ে শুকিয়ে গেছে|
47 প্রভু জীবিত!
48 তিনি সেই ঈশ্বর যিনি আমার জন্য আমার শত্রুদের শাস্তি দিয়েছেন|
49 হে ঈশ্বর, আপনি আমায় শত্রুদের থেকে রক্ষা করেছেন|
50 তাই হে প্রভু, আমি জাতিগুলির মধ্যে আপনার প্রশংসা করি!
51 প্রভু তাঁর মনোনীত রাজাকে যে কোন যুদ্ধে জয়ী হতে সাহায্য করেন|