2 Samuel 1

BEN2006

1 দায়ুদ অমালেকীয়দের পরাজিত করে সিক্লগে ফিরে গেলেন| শৌলের মৃত্যুর ঠিক পরে দায়ুদ সিক্লগে দু’দিন থাকলেন|

2 তৃতীয় দিন একজন তরুণ সৈনিক সিক্লগে এলো| লোকটির জামাকাপড় ছেঁড়া, মাথায় ধূলোবালি ভর্ত্তি| সে দায়ুদের কাছে এসে মাথা নত করে তাঁকে প্রণাম করলো|

3 দায়ুদ তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমি কোথা থেকে আসছো?”

4 দায়ুদ তাকে জিজ্ঞাসা করলেন, “যুদ্ধে কারা জিতেছে বল?”

5 দায়ুদ সৈনিককে জিজ্ঞাসা করলেন, “তুমি কেমন করে জানলে যে শৌল এবং তার পুত্র যোনাথন মারা গেছে?”

6 সৈনিক উত্তর দিলো, “আমি তখন গিলবোয় পর্বতে ছিলাম| আমি শৌলকে তার বর্শার উপর ভর দিয়ে ঝুঁকে পড়তে দেখেছি| তখন পলেষ্টীয় রথ ও অশ্বারোহী সৈনিকরা ক্রমশঃ শৌলের কাছাকাছি এগিয়ে আসছিলো|

7 শৌল পিছন ফিরে আমাকে দেখতে পেলেন, আমাকে ডাকলেন এবং আমি সাড়া দিলাম|

8 শৌল জিজ্ঞাসা করেছিলেন আমি কে| আমি বলেছিলাম যে আমি একজন অমালেকীয়|

9 তখন শৌল বলেছিলেন, ‘আমাকে মেরে ফেল| আমি প্রচণ্ডভাবে আহত এবং আমি প্রায় মরতে চলেছি|’

10 তিনি এমন মারাত্মকভাবে আহত হয়েছিলেন যে আমি বুঝলাম তিনি আর বাঁচবেন না| সুতরাং আমি তাঁকে হত্যা করলাম| তারপর আমি তার মাথা থেকে রাজমুকুট, বাহু থেকে বালা খুলে নিয়েছিলাম| হে আমার মনিব, সেগুলি নিয়ে এখন আমি আপনার কাছে এসেছি|”

11 তখন দায়ুদ নিজের বস্ত্র ছিঁড়ে দুঃখ প্রকাশ করলেন এবং দায়ুদের সঙ্গে যারা ছিল, তারাও সেই ভাবে দুঃখ প্রকাশ করল|

12 তারা দুঃখে কাঁদতে লাগল ও সন্ধ্যা পর্যন্ত উপবাস করে রইল| তারা শৌল এবং তার পুত্র যোনাথনের মৃত্যুর জন্য শোক প্রকাশ করতে লাগল| দায়ুদ এবং তাঁর সঙ্গীরা, প্রভুর যে সমস্ত লোকরা নিহত হয়েছে তাদের জন্য এবং ইস্রায়েলের জন্য কাঁদলেন| কারণ শৌল এবং তাঁর পুত্র যোনাথন এবং বহু ইস্রায়েলীয় যুদ্ধে মারা গিয়েছিল|

13 তখন দায়ুদ, যে সৈনিক তাকে শৌলের মৃত্যুর সংবাদ দিয়েছিল, তার সঙ্গে কথা বললেন| দায়ুদ জিজ্ঞাসা করলেন, “তুমি কোথা থেকে আসছো?”

14 দায়ুদ তাকে জিজ্ঞাসা করলেন, “প্রভুর অভিষিক্ত রাজাকে হত্যা করতে তুমি ভয় পেলে না কেন?”

17 শৌল ও যোনাথন সম্পর্কে দায়ুদ একটি শোক গীত গাইলেন|

18 সেই গান যিহূদার অধিবাসীদের শিখিয়ে দেবার জন্য দায়ুদ তাঁর অনুগামীদের আদেশ দিলেন| এ গান “ধনু” নামে পরিচিত যা যাশের গ্রন্থে লিপিবদ্ধ আছে|

19 “হে ইস্রায়েল, তোমার পাহাড়ে তোমার সৌন্দর্য বিনষ্ট হয়েছিল|

20 এ খবর গাতে জানিও না|

21 “গিল্বোয় পর্বতে উৎসর্গ ক্ষেত্রগুলির ওপরে

22 যোনাথনের ধনুক তার শত্রুদের হত্যা করেছে|

23 “শৌল এবং যোনাথন একে অপরকে ভালোবাসতেন

24 হে ইস্রায়েলের কন্যাগণ, শৌলের জন্য বিলাপ কর|

25 “বীরগণ যুদ্ধে ভূপতিত হলেন|

26 যোনাথন, ভাই আমার, আমি তোমার জন্য শোকাভিভূত|

27 বীরগণ যুদ্ধে ভূপতিত হলেন|

Ler em outra tradução

Comparar lado a lado