1 Crônicas 16

BEN2006

1 সাক্ষ্যসিন্দুকটা নিয়ে এসে লেবীয়রা সেটাকে দায়ুদের বানানো তাঁবুর মধ্যে রাখলেন| তারপর ঈশ্বরের উদ্দেশ্যে হোমবলি ও মঙ্গল নৈবেদ্য উৎসর্গ করা হল|

2 দায়ুদের নৈবেদ্য অর্পণ করা শেষ হলে তিনি প্রভুর নামে সমস্ত লোকদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানালেন|

3 এরপর তিনি ইস্রায়েলের প্রত্যেক পুরুষ ও নারীকে একখানা করে গোটা পাঁউরুটি, কিছু খেজুর, কিস্মিস্ ও পিঠে বিতরণ করলেন|

4 সাক্ষ্যসিন্দুকের সামনে কাজকর্ম করবার জন্য দায়ুদ কিছু লেবীয়কে নিয়োগ করলেন| এই সমস্ত লেবীয়দের মূল কাজ ছিল প্রভুর স্তবগান ও প্রশংসা করা|

8 প্রভুর প্রশংসা কর আর তার নাম নাও|

9 প্রভুর উদ্দেশ্যে গান গাও| তাঁর প্রশংসা কর|

10 প্রভুর পবিত্র নাম করে গর্বিত হও|

11 প্রভুর দিকে এবং তাঁর শক্তির দিকে তাকাও|

12 তিনি যে সব অলৌকিক কাজ করেছেন সেই সব মনে রেখো|

13 ইস্রায়েলের লোকরা, যাকোবের উত্তরপুরুষরা

14 প্রভু আমাদের ঈশ্বর

15 সর্বদা তাঁর চুক্তি মনে রেখো|

16 অব্রাহামের সঙ্গে তাঁর যে চুক্তি হয়েছিল সেটি

17 যাকোবের জন্য প্রভু এটিকে একটি আইনস্বরূপ করে দিয়েছিলেন|

18 প্রভু ইস্রায়েলকে বলেছিলেন, “কনানীয়দের বাসভূমি আমি তোমাদেরই দেবো|

19 তখন জনসংখ্যা ছিল কম,

20 যাযাবরের মতো ঘুরে বেড়াতো

21 কিন্তু প্রভু কাউকে তাদের আঘাত করতে দেননি

22 এই সব রাজাদের প্রভু বলেছেন: “আমার মনোনীত লোকদের

23 সমস্ত ভুবন, প্রভুর বন্দনা করো|

24 সমস্ত জাতিকে প্রভুর মহিমার কথা বলো|

25 প্রভু মহান এবং প্রশংসার যোগ্য|

26 কেন? কারণ অন্য সমস্ত জাতির দেবদেবী শুধু মূল্যহীন পুতুলমাত্র|

27 প্রভু মহিমাময় এবং দীপ্তিমান|

28 সমস্ত লোক ও পরিবারগুলি

29 প্রভুর মহিমার গান গাও| তাঁর নামের মাহাত্ম্য কীর্তন করো|

30 প্রভুর সামনে সমস্ত পৃথিবীর ভয়ে কম্পমান হওয়া উচিৎ‌,

31 আকাশে এবং মাটিতে আনন্দ ধ্বনিত হোক্;

32 সমুদ্র এবং তার ভেতরের সব কিছুই আনন্দে চিৎকার করুক|

33 আনন্দে মশগুল অরণ্যের বৃক্ষরাশি প্রভুর সামনে গান করবে!

34 প্রভুকে ধন্যবাদ দাও কারণ তিনি ভাল|

35 প্রভুকে বলো,

36 ইস্রায়েলের ঈশ্বর সর্বদা যেভাবে প্রশংসিত হয়েছেন,

37 তারপর আসফ আর তাঁর ভাইদের দায়ুদ প্রতিদিন সাক্ষ্যসিন্দুকের সামনে সেবা করার জন্য রেখে গেলেন|

38 যিদূথূনের পুত্র ওবেদ-ইদোম ও আরো 68 জন লেবীয়কেও দায়ুদ আসফের কাছে রেখে গেলেন| ওবেদ-ইদোম আর হোষা দুজনেই প্রহরী ছিলেন|

39 গিবিয়োনে প্রভুর তাঁবুতে বেদীর সামনে সেবা করার জন্য দায়ুদ সাদোক ও তাঁর সতীর্থ যাজকদের রেখে এসেছিলেন|

40 প্রতি দিন সকালে আর বিকেলে সাদোক ও অন্যান্য যাজকরা মিলে প্রভুর ইস্রায়েলকে দেওয়া বিধি-পুস্তক অনুসারে বেদীতে হোমবলি উৎসর্গ করতেন|

41 প্রভুর প্রশংসা গীত গাইবার জন্য হেমন, যিদূথূন এবং অন্যান্য লেবীয়দের প্রত্যেকের নাম ধরে নির্বাচন করা হয়েছিল, কারণ তাঁর প্রেম চির প্রবহমান|

42 হেমন আর যিদূথূনকে সকলের সঙ্গে খঞ্জনি এবং তূরী-ভেরী বাজাতে হত| ঈশ্বরের নাম বন্দনার সময়ে তাঁরা অন্যান্য বাদ্যযন্ত্রও বাজাতেন| যিদূথূনের পুত্ররা তাঁবুর দরজায় পাহারা দিতো|

43 এই সমস্ত উৎসবের পর প্রত্যেকে যে যার বাড়িতে ফিরে গেল| রাজা দায়ুদও তাঁর পরিবারকে আশীর্বাদ করতে নিজের প্রাসাদে ফিরে গেলেন|

Ler em outra tradução

Comparar lado a lado