1 Crônicas 1

BEN2006

4 নোহর তিন পুত্র| তাদের নাম ছিল শেম, হাম এবং যেফৎ|

5 যেফতের সাত পুত্রের নাম হল: গোমর, মাগোগ, মাদয়, যবন, তুবল, মেশক আর তীরস|

6 গোমরের পুত্রদের নাম: অস্কিনস, দীফৎ আর তোগর্ম|

7 যবনের পুত্ররা হল: ইলীশা, তর্শীশ, কিত্তীম ও রোদানীম|

8 হামের পুত্রদের নাম: কূশ, মিশর, পূট ও কনান|

9 কূশের পুত্রদের নাম: সবা, হবীলা, সপ্তা, রয়মা ও সপ্তকা|

10 কূশের এক উত্তরপুরুষের নাম ছিল নিম্রোদ| তিনি বড় হয়ে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী ও সাহসী যোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেন|

11 লূদ, অনাম, লহাব, নপ্তুহ,

12 পথ্রোষ, কস্লূহ, কপ্তোর – এদের সকলের পিতা ছিলেন মিশর| কস্লূহ ছিলেন পলেষ্টীয়দের পূর্বপুরুষ|

13 কনানের প্রথম পুত্র ছিল সীদোন|

14 কনান – যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়,

15 হিব্বীয়, অর্কীয়, সীনীয়, অর্বদীয়,

16 সমারীয় আর হমাতীয়দেরও পূর্বপুরুষ|

17 শেমের পুত্রদের নাম: এলম, অশূর, অর্ফক্ষদ, লূদ এবং অরাম| অরামের পুত্ররা হল: ঊষ, হূল, গেথর ও মেশেক|

18 অর্ফক্ষদ ছিলেন শেলহর পিতা এবং এবরের পিতামহ|

19 এবরের দুই পুত্রের একজনের নাম ছিল পেলগ, কারণ তাঁর জন্মের পর থেকেই পৃথিবীর লোকরা বিভিন্ন ভাষাগোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়| পেলগের ভাইয়ের নাম ছিল যক্তন| (

20 যক্তন পুত্রদের নাম: অল্মোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ,

21 হদোরাম, ঊসল, দিক্ল,

22 এবল, অবীমায়েল, শিবা,

23 ওফীর, হবীলা ও যোববের পিতা ছিল| ইহারা সকলে যক্তনের পুত্র|)

24 শেমের উত্তরপুরুষ হল অর্ফক্ষদ, শেলহ,

25 এবর, পেলগ, রিয়ূ,

26 সরূগ, নাহোর, তেরহ আর

27 অব্রাম (অব্রাম যাকে অব্রাহামও বলা হয়|)

28 অব্রাহামের দুই পুত্রের নাম ইসহাক ও ইশ্মায়েল|

29 এদের উত্তরপুরুষ নিম্নরূপ:

30 মিশ্ম, দূমা, মসা, হদদ, তেমা,

31 যিটূর, নাফীশ ও কেদমা|

32 অব্রাহামের উপপত্নী কটূরা- সিম্রণ, যক্ষণ, মদান, মিদিয়ন, যিশ্বক ও শূহ প্রমুখ পুত্রদের জন্ম দিয়েছিলেন|

33 মিদিয়নের পুত্রদের নাম: ঐফা, এফর, হনোক, অবীদ আর ইল্দায়া|

34 অব্রাহামের এক পুত্রর নাম ইসহাক| ইসহাকের দুই পুত্র – এষৌ আর ইস্রায়েল|

35 এষৌর পুত্রদের নাম: ইলীফস, রূয়েল, যিয়ূশ, যালম আর কোরহ|

36 ইলীফসের পুত্রদের নাম: তৈমন, ওমার, সফী, গয়িতম আর কনস| ইলীফস আর তিম্নর অমালেক নামেও এক পুত্র ছিল|

37 রূয়েলের পুত্রদের নাম: নহৎ, সেরহ, শম্ম আর মিসা|

38 সেয়ীরের পুত্রদের নাম: লোটন, শোবল, সিবিয়়োন, অনা, দিশোন, এৎ‌সর আর দীশন|

39 লোটনের পুত্রদের নাম: হোরি আর হোমম| লোটনের তিম্না নামে এক বোনও ছিল|

40 শোবলের পুত্রদের নাম: অলিয়ন, মানহৎ, এবল, শফী আর ওনম|

41 অনার পুত্র হল দিশোন|

42 এৎ‌সরের পুত্রদের নাম: বিল্হন, সাবন আর যাকন|

43 ইস্রায়েলে রাজতন্ত্র চালু হবার বহু আগে থেকেই ইদোমে রাজতন্ত্র প্রচলিত ছিল| নীচে ইদোমের রাজাদের পরিচয় দেওয়া হল:

44 বেলার মৃত্যুর পর বস্রার সেরহের পুত্র যোবব নতুন রাজা হলেন|

45 যোববের মৃত্যুর পর রাজা হলেন তৈমন দেশের হূশম|

46 হূশম মারা গেলে তাঁর জায়গায় বদদের পুত্র হদদ নতুন রাজা হলেন| তাঁর রাজধানীর নাম ছিল অবীত্‌| তিনি মোয়াবীয়দের দেশে মিদিয়নকে যুদ্ধে পরাজিত করেছিলেন|

47 হদদের মৃত্যুর পর মস্রেকার বাসিন্দা সম্ল তাঁর জায়গায় নতুন রাজা হলেন|

48 সম্ল মারা গেলে ফরাৎ নদীর তীরবর্তী রহোবোতের শৌল নতুন রাজা হলেন|

49 শৌল মারা গেলে রাজা হলেন অক্বোরের পুত্র বাল্-হানন|

50 বাল্-হাননের মৃত্যুর পর রাজা হলেন হদদ| তাঁর রাজধানীর নাম ছিল পায় আর তাঁর স্ত্রীর নাম মহেটবেল| মহেটবেল ছিলেন মট্রেদের কন্যা, মেষাহবের দৌহিত্রী|

51 তারপর হদদের মৃত্যু হল|

52 অহলীবামা, এলা, পীনোন,

53 কনস, তৈমন, মিব্সর,

54 মগ্দীয়েল, ঈরম প্রমুখ ব্যক্তিরা ছিলেন ইদোমের নেতা|

Ler em outra tradução

Comparar lado a lado